পদ্মা, বেসিক, বিডিবিএল, রাকাবের পর এবার ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে পাঁচ ব্যাংকের আবেদন বাংলাদেশ ব্যাংকে এসেছে। এর বাইরে আপাতত আর কোনো ব্যাংকের আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংক একীভূতকরণের যে পাঁচটি প্রস্তাব পাওয়া গেছে, এর বাইরে আপাতত নতুন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। এসব ব্যাংকের একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর অভিজ্ঞতার আলোকে নতুন করে প্রস্তাব নেওয়া হবে।
একীভূতকরণের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি-বেসরকারি মিলে পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। গভর্নর দেশে ফিরলে নতুন করে প্রস্তাব নেওয়া হতে পারে।
এদিকে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের অনুপস্থিতিতেই ইউসিবিকে ব্যাংকটি একীভূত করার বিষয়ে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংককে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো কিছু জানানো না হলেও ন্যাশনাল ব্যাংকের পর্ষদে এ নিয়ে আলাপ-আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে।
এ নিয়ে গত এক মাসে সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ইউসিবি ও ন্যাশনাল ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত হয়। যে পাঁচটি ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএল, কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং সিটির সঙ্গে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বেসরকারি এক্সিমের সঙ্গে পদ্মা ও ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।

প্রেমের শুরুটা কোনো রেস্তোরাঁয়, ডেটিং অ্যাপে কিংবা পরিচিত কোনো বন্ধুর মাধ্যমে নয়। ক্রিস্টোফার মস ও মেলিসা ব্রুকের পরিচয় হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীদের একটি ডিসকর্ড সার্ভারে। সেখানে অপরিচিত ব্যক্তিরা এনএফটি, টোকেন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
৫ ঘণ্টা আগে