দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে। ফলে এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৫ মার্চ সকালে দেশের বাজারে সোনার দাম সবশেষ সমন্বয় করে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে দেশের বাজারে চলতি বছর এ পর্যন্ত ৪৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয় ২৬ বার; কমানো হয় ২১ বার।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট সাজাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সামাজিক নিরাপত্তা ও বিশেষ সহায়তা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে শুধু ‘বিশেষ প্রয়োজনে সামাজিক উন্নয়ন সহায়তা’...
৪ ঘণ্টা আগে
যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন অংশ সংস্কার করে সড়ক প্রশস্ত ও সেতুর সক্ষমতা বাড়াতে চীনের একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় সেতুর অব্যবহৃত রেল লেনকে যান চলাচলের উপযোগী করে সংস্কার করা হবে।
১০ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরের বাজারের উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’। শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা
১২ ঘণ্টা আগে