
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা দরে)। এই বিনিয়োগে ব্যাগ, লাগেজ ও উচ্চমানের গার্মেন্টস পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি সমন্বিত কারখানা হবে, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার ৯৬০ জনের।
আজ সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও প্রতিষ্ঠানটির মধ্যে লিজ চুক্তি সই হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন ও পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
চুক্তি অনুযায়ী, ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমিতে কারখানাটি গড়ে তোলা হবে। এখানে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজের পাশাপাশি নিট ও ওভেন পোশাক—পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার ও আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা দিতে বেপজা অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সেবাব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে তিনি পার্ক হ্যান্ডব্যাগের চেয়ারম্যানকে বেপজার অধীনে পরিচালিত ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় বিনিয়োগ আকৃষ্ট করার আহ্বান জানান।
পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক জানান, তাঁদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্র হিসেবে উল্লেখ করেন এবং বেপজার দ্রুত ও সহজ বিনিয়োগসেবার প্রশংসা করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। এর ফলে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে অনুমোদিতভাবে পরিশোধ সেবা দিতে পারবে। বাংলালিংক ‘মুক্ত পে’ ব্র্যান্ডের অধীনে তাদের ডিজিটাল পেমেন্ট সেবা চালু করবে।
২ ঘণ্টা আগে
খাদ্য মূল্যস্ফীতি বেশ খানিকটা কমে যাওয়ার প্রভাবে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। গত জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় তরুণ উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। এই ঋণপ্রাপ্তিতে লাগবে না কোনো জামানত। পাশাপাশি যথা সময়ে ঋণ পরিশোধের ভিত্তিতে অনুদান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে