ইউরোপের ‘রুটির ঝুড়ি’ খ্যাত ইউক্রেনে চলছে যুদ্ধ। রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই সারা বিশ্বে খাদ্য সংকট নিয়ে অশনিসংকেত দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে গম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। এর প্রভাব ইউরোপের বাজারে এখনই পড়তে শুরু করেছে। ইউরোপে রেকর্ড দাম উঠেছে গমের।
আজ সোমবার ইউরোপের বাজার খোলার পরেই টন-প্রতি গমের দাম ৪৫৩ ডলারে পৌঁছেছে। সাম্প্রতিক কালে এটি নতুন রেকর্ড।
গত ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই ইউরোপের কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। সারা বিশ্বে সরবরাহের ১২ শতাংশ গমের বাজার এই দেশের দখলে। যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য সংকটের শঙ্কায় অন্যান্য পণ্যের সঙ্গে গম রপ্তানিতেও হাত গুটিয়ে নিয়েছে ইউক্রেন।
এদিকে ভারতে চলছে তীব্র দাবদাহ। এ বছর স্মরণকালের সবচেয়ে উষ্ণ মার্চ দেখেছে দেশটি। ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় গত শনিবার ভারত সরকার বলেছে, এ বছর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। যেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ তারা।
যদিও মার্চের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সম্ভাব্য খাদ্য সংকটের সুযোগ নিয়ে গম রপ্তানির বাজার ধরার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ভারতের কেন্দ্র সরকার। গত সপ্তাহে গমের বিপুল ফলনের কথা জানিয়ে নয়টি দেশে রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখতে বাণিজ্য দল পাঠানোর কথাও জানানো হয়েছিল। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জার্মানি সফরে গিয়ে দাবি করেছিলেন, বিশ্ব বাণিজ্য সংগঠন অনুমতি দিলে ভারত বাকি বিশ্বকে খাদ্যশস্যের জোগান দিতে এগিয়ে আসতে পারে।
গম রপ্তানিতে নিষেধাজ্ঞার সপক্ষে যুক্তি হিসেবে নয়াদিল্লি বলছে, উৎপাদন হ্রাস এবং সারা বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১৪০ কোটি জনগণের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত।
তবে গত ১৩ মে এই ঘোষণা দেওয়ার আগে যেসব ক্রয়াদেশ নেওয়া হয়েছে সেগুলো বহাল থাকবে। সরবরাহের ক্ষেত্রে অবশ্য সরকারের পূর্বানুমতি থাকতে হবে।
ভারত সরকারের আকস্মিক এ ঘোষণার তীব্র সমালোচনা করেছে শিল্পোন্নত সাত দেশের সংগঠন জি-৭। এমনিতেই সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম বাড়ছে। ভারতের এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে আশঙ্কা তাঁদের।

‘টিভিতে খবরে শুনছি। কিন্তু আমার দোকানে এখনো এইটা (বাংলা কিউআর কোড) কেউ দিয়া যায় নাই। মানুষ এইভাবে টাকা দিতেও চায় না।’ বাংলা কিউআর কোড ব্যবহারে লেনদেন প্রসঙ্গে সাফ জবাব রাজধানীর বনশ্রী এলাকার মুদিদোকানি আল-আমীনের।
১ দিন আগে
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
২ দিন আগে
জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য নতুন এক কাঠামোগত ঝুঁকি হয়ে উঠছে। এতে কমছে শ্রমিকের কর্মক্ষমতা, ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার ব্যয়, হারাচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এসব কথা জানিয়ে বলা হয়েছে...
২ দিন আগে
দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৯ সালে নেওয়া হয়েছিল ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প
২ দিন আগে