
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা কমিটিকে সুপারিশ দেওয়ার সময় আরও এক দফা বাড়িয়েছে সরকার। এই কমিটির সুপারিশ দেওয়ার মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে গতকাল মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে গত ১১ মার্চ উচ্চ পর্যায়ের একটি কমিটি করে সরকার। কমিটিতে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছিল। পরে সুপারিশ দেওয়ার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্য;, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর; বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এই পর্যালোচনা কমিটির সদস্য।
কমিটিকে ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তের কাজে অগ্রগতি এবং এ-সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপ পর্যালোচনা, এ ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে চুরি হওয়া রিজার্ভের ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সিআইডি জানিয়েছে, আদালতের আদেশ ফিলিপাইন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে ওই অর্থ জব্দ করে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
১ সেকেন্ড আগে
এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এনআরবি ব্যাংক পিএলসি কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে। এসিআই প্রপার্টিজের গ্রাহকদের জন্য বাসা কেনা ও দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন আরও সহজ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে
বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচার হওয়ার ঝুঁকি রোধ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপুল লোকসান কমাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন ঝুঁকি কমাতে কারখানায় দাবদাহ নিরোধক ব্যবস্থা বা ‘কুলিং প্রযুক্তি’ স্থাপন নিয়ে আলোচনা চলছে। এই ব্যবস্থা বাণিজ্যিকভাবে অত্যন্ত কার্যকর এবং চার বছরের মধ্যেই এর বিনিয়োগের টাকা উঠে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল...
৬ ঘণ্টা আগে