
রবি আজিয়াটা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। তিনি চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুহুল আমিনের প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৪ বছরেরও বেশি সময় তিনি রবিতে কর্মরত। অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন, করপোরেট সুশাসন, রূপান্তরমূলক উদ্যোগ, ডেটা অ্যানালিটিকস এবং ব্যবসায়িক নেতৃত্বে তাঁর রয়েছে সমৃদ্ধ দক্ষতা ও অভিজ্ঞতা।
রবিতে কর্মরত অবস্থায় রুহুল আমিন প্রতিষ্ঠানের কৌশলগত রূপান্তর এগিয়ে নেওয়া, আর্থিক সুশাসন আরও শক্তিশালী করা, ডেটা-অ্যানালিটিক্সভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এ ছাড়া টেলিযোগাযোগ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও রূপান্তরমূলক কর্মসূচিতেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘রুহুল আমিনকে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। রবির ব্যবসা সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, আর্থিক ও কৌশলগত নেতৃত্বে প্রমাণিত সক্ষমতা এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নের দক্ষতা কোম্পানিকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। পাশাপাশি গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
রুহুল আমিন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি অস্ট্রেলিয়া থেকে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) এবং সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। এ ছাড়া তিনি ইনসিয়াড (আইএনএসইএডি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামও সফলভাবে সম্পন্ন করেছেন।

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় সচেতনতামূলক র্যালি ও ফিল্ড ক্যাম্পেইনের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৪ ঘণ্টা আগে
পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারে সোনার গয়নার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা।
৯ ঘণ্টা আগে
বন্ধ ও লোকসানে থাকা ৪৪টি সরকারি কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ওই সব কারখানার জমি ও বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে সেখানে নতুন করে বিনিয়োগ করবেন বেসরকারি উদ্যোক্তারা। সরকারের আশা, এতে অর্থনীতি গতিশীল হবে। কর্মসংস্থান বাড়বে।
২০ ঘণ্টা আগে
দেশের কৃষিতে ধীরে ধীরে বদলে যাচ্ছে ফসল নির্বাচনের চিত্র। উৎপাদন খরচ, বাজারদর এবং লাভ-লোকসানের হিসাব বিবেচনায় নিয়ে কৃষকেরা ঐতিহ্যগত ধান ও পাটের পরিবর্তে সরিষা, আদা, হলুদ, বিভিন্ন শীতকালীন সবজি এমনকি তামাকের মতো তুলনামূলক বেশি লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে উৎপাদনেও।
২০ ঘণ্টা আগে