পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারে সোনার গয়নার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা।
আজ সোমবার (৬ জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে বাজুস জানায়, আজ দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা। অন্যদিকে সনাতনী সোনার প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩৩ টাকা।
তালিকায় বাজুস আরও জানিয়েছে, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম পড়বে ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪ টাকা। অন্যদিকে সনাতনী রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায়, ক্রেতাদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি গয়না বদল এবং কেনার ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

পাঁচ বছরে অর্থনীতিকে স্থিতিশীলতা থেকে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করেছে সরকার। ২০৩০–৩১ অর্থবছরের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলার, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
৪ ঘণ্টা আগে
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে...
৬ ঘণ্টা আগে
কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
১২ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
১২ ঘণ্টা আগে