Ajker Patrika

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি

আজকের পত্রিকা ডেস্ক­
বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি
ছবি: বিজ্ঞপ্তি

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় সচেতনতামূলক র‍্যালি ও ফিল্ড ক্যাম্পেইনের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।

ডিজিটাল লেনদেনের সহজ ব্যবহারিক সুবিধা তুলে ধরতে মতিউল হাসান মতিঝিলের একটি স্থানীয় মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করেন।

র‍্যালি শেষে ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআরের সুবিধা ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এ ধরনের প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় তাদের সব শাখা ও আউটলেটে একযোগে এই ডিজিটাল পেমেন্ট সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত