নিত্যপণ্যের চড়া দাম কিছুটা কমতে শুরু করেছিল ঈদের ছুটির সময়। কিন্তু ছুটি শেষ হতেই আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পণ্যের বাজারদর। ঈদের আগে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম ছুটির সময় কিছুটা কমলেও এখন আবার বাড়তির দিকে। নতুন করে বেড়েছে পেঁয়াজ, আলু, আদা ও রসুনের দাম। অন্যদিকে ঈদের সময় কিছুটা কমার পর এখন আবার চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।
গতকাল শুক্রবার রাজধানীর রামপুরা বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আহসান কবির বলেন, ‘প্রতিবছর ঈদের পর সপ্তাহ দুয়েক নিত্যপণ্যের দর কিছুটা কম থাকে। কিন্তু এবার দেখতে পাচ্ছি পরিস্থিতি পুরো উল্টো। ঈদের পরদিন যে দাম ছিল, আজ প্রায় প্রতিটি জিনিসের দাম তার চেয়ে ২০-২৫ টাকা বেশি।’
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের দুই দিন পর আলুর কেজি ছিল ৪৫ টাকার আশপাশে। ঈদের ছুটিতে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজ এখন ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির দায় চাপাচ্ছেন পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের ওপর। আর আড়তদারেরা দায় চাপাচ্ছেন মজুতদারদের ওপর। মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতা ফারুক আলী বলেন, ‘সরবরাহ ঠিকই আছে। কিন্তু পাইকারিতে দাম বাড়ায় খুচরায় আমাদের একটু বেশি দামে বিক্রি করা লাগতেছে।’ অন্যদিকে কারওয়ান বাজারের আড়তদার জালাল মিয়া বলেন, ‘পেঁয়াজ বাজারে না ছাইড়া অনেকেই মজুত করতেছে, যার কারণে দামটা বাইড়া গেছে।’
বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০-২৫০ এবং সোনালি মুরগি ৩৩০-৩৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। যদিও ঈদের ছুটিতে কেজিতে ১০ টাকা কম ছিল।
রামপুরা বাজারের মুরগি বিক্রেতা আবদুল খালেক বলেন, ‘ঈদের পরপর ব্রয়লার মুরগি ২২০-২২৫ টাকায় বিক্রি করেছি। আজকে পাইকারিতেই দাম বেশি। আমাদেরও তাই ১০-১২ টাকা বাড়াইতে হইসে।’
ঈদের সময় কমে আসা সবজির দামও এখন আবার চড়েছে। গতকাল বেগুন ৫০-৭০ টাকা, করলা ৮০-৯০ টাকা, পটোল ৭০-৮০ টাকা, বরবটি ৮০-৯০ টাকা, শসা ৪০-৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া পেঁপের কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০-৬৫ টাকা, ঝিঙে ৭০-৮০ টাকা, লাউ প্রতিটি ৪০-৭০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচা আম ৮০-১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
বৃহস্পতিবার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৭ এবং খোলা সয়াবিনের লিটার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সুপার পাম অয়েলের লিটার নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। তবে পাম অয়েল এবং খোলা সয়াবিন তেল দুটোই বাজারে নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘অযৌক্তিকভাবে দাম বাড়ানোর পরেও কাউকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। কারও শাস্তি পেতে হচ্ছে না। তাই বারবার একই ঘটনা ঘটছে। সরবরাহ ঠিক থাকার পরেও দাম বেড়ে যাচ্ছে। মন্ত্রী বলেছেন, দাম সহনীয় পর্যায়ে আছে। নীতিনির্ধারকেরা যদি এমন কথা বলেন, তাহলে তো ব্যবসায়ীদের দাম বাড়াতে আর অসুবিধা নেই। তাঁরা তো বেশি লাভ করে মজা পেয়ে গেছেন। দাম তো বাড়বেই।’

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৭ ঘণ্টা আগে