
এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এফএফআইএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ ও ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনিয়ম করে দ্বৈত ঋণ অনুমোদন ও ঋণখেলাপি হওয়ার অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদকের অভিযোগে বলা হয়, এফএএস ফাইন্যান্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ এবং মেসার্স ম্যানট্রাস্ট প্রোপার্টিজ (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরস্পর যোগসাজশে নিয়ম না মেনে একই স্থাবর সম্পদের বিপরীতে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে দুবার ঋণ অনুমোদন ও বিতরণ করেন। এতে বিতরণ করা ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ বর্তমানে সুদ-আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকায় দাঁড়িয়েছে। এই অর্থ খেলাপি হওয়ার অপরাধে আসামিদের বিরুদ্ধে মামলা অনুমোদন করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্সের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহমেদ ফারুকী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, মো. জাহাঙ্গীর আলম ও মো. সিদ্দিকুর রহমান।
প্রসঙ্গত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জালিয়াতির অন্যতম হোতা প্রশান্ত কুমার (পিকে) হালদারের নেতৃত্বে বেসরকারি খাতের এফএফআইএল থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে দুদক জানিয়েছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার নামে মামলা করেছে দুদক।

দেশের বাজারে সোনার দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
৯ ঘণ্টা আগে
দায়িত্বশীল অর্থনীতি শুধু ঋণ নেওয়ার পরিমাণে নয়, তা পরিশোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের দায় কমানোর ওপরও নির্ভরশীল। তাই সরকার নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব দিচ্ছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য জানানো হয়...
১ দিন আগে
আজ শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
১ দিন আগে
কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার খুঁজছে সরকার। প্রাথমিকভাবে আলু ও পেঁয়াজ রপ্তানির লক্ষ্যে নিকটবর্তী শ্রীলঙ্কাকে সেই নতুন বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ দুটি পণ্যসহ আরও কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা যাচাই করতে শিগগির শ্রীলঙ্কায় বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ।
১ দিন আগে