অবশেষে হালাল পণ্যের সনদের কর্তৃত্ব পেল পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত ৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে হালাল পণ্যের সনদ দিয়ে আসছিল ইসলামিক ফাউন্ডেশন। এই সনদ নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল।
সংশ্লিষ্টরা জানান, ইসলামি মূল্যবোধ থেকে হালাল পণ্যের ধারণার উৎপত্তি। কিন্তু কোনো পণ্যের হালাল হিসেবে স্বীকৃতি পেতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের সনদ প্রয়োজন হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের মানসনদ প্রদানকারী কর্তৃপক্ষ বিএসটিআই। কিন্তু হালাল পণ্যের বিষয়টি ইসলামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সনদ দেয়।
শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনের ৫০ ধারা ক্ষমতা বলে সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে বিএসটিআইয়ের প্রবিধানমালা সংশোধন করা হয়। ১৮ ধারায় বলা আছে, প্রক্রিয়াজাত পণ্যের মোড়কে হালাল মার্ক ব্যবহারের উদ্দেশ্য আগ্রহীরা বিএসটিআইয়ের কাছে সার্টিফেকেশনের জন্য আবেদন করতে পারবে। পরে অডিট দল সে তথ্য যাচাই-বাছাই শেষে সনদ দেবে। এতে ক্ষুদ্র শিল্পে সনদ নবায়নে ১ হাজার মাঝারিতে ৩ হাজার ও বৃহৎ শিল্পে ৫ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বিএসটিআই বলছে, ধর্মীয় ইস্যু তুলে দীর্ঘদিন ধরে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পণ্যের হালাল সনদ দিয়ে আসছে। ১৯৭৫ সালের ইসলামিক ফাউন্ডেশন আইনের কোথাও হালাল পণ্যের সনদ প্রদানের বিষয়টি উল্লেখ্য নেই। শুধু ধর্মীয় বিষয়টি সামনে রেখে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে হালাল সনদ দিয়ে আসছিল।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, হালাল সনদের বিষয়ে নীতিমালা তৈরি করা হচ্ছিল। আন্ত: মন্ত্রণালয়ের বৈঠকে হালাল সনদের বিষয়টি উত্থাপিত করে ইফা।
ইসলামিক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে এ পর্যন্ত শতাধিক পণ্যের হালাল সনদ বিতরণ করেছে। যদিও ২০০৩ সালে বিএসটিআই ‘জেনারেল গাইডলাইনস ফর ইউজ অব দ্য টার্ম হালাল ফুড’ এবং ২০০৯ সালে ‘জেনারেল গাইডলাইন ফর প্রডাকশন, প্রিপারেশন, হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরেজ অব হালাল ফুড’ নামে মান প্রণয়ন করে। বিএসটিআই অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড মেট্রোলজি ইনস্টিটিউশন ফর ইসলামিক কান্ট্রিজের (স্মিক) সদস্য। হালাল পণ্যের সনদ দেওয়ার সক্ষমতা অর্জনের শর্ত হিসেবে সংস্থা দুটি বিএসটিআইকে কিছু সুপারিশ দিয়েছে। ওই সুপারিশে উৎপাদিত পণ্য ও পণ্যে ব্যবহৃত বিভিন্ন উপাদান হালাল উপায়ে তৈরি বা ব্যবহার করা হচ্ছে কি না তা সরেজমিন পরিদর্শন করে পণ্যের হালাল সনদ প্রদানের কথা বলা আছে।
ইসলামিক ফাউন্ডেশনের সিটিজেন চার্টারে বিভিন্ন সেবার প্রদানের বিষয়ে খাদ্যপণ্য ও ওষুধ সামগ্রীর হালাল সনদ দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। হালাল পণ্যের সনদ গ্রহণের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন সনদ, টিআইএন সনদ, বিএসটিআই ও ওষুধ প্রশাসনের সনদপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, পণ্যের উপকরণ বিবরণী, পণ্য উৎপাদনের ফ্লো চার্ট, পণ্যে ব্যবহৃত আমদানিকৃত উপকরণ বা কেমিক্যাল হলে তার অনুকূলে সে দেশের হালাল কর্তৃপক্ষের সনদ বা অ্যানালাইসিস রিপোর্টের অনুলিপি জমা দেওয়ার কথা বলা হয়েছে। এসব সনদ প্রদানে পণ্যর বিক্রয় মূল্যের ওপর আট শতাংশ হারে ফি নেওয়া হচ্ছে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৪ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে