রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নভেম্বর মাসে রাজশাহী বিভাগের আট জেলায় অভিযান চালিয়ে ৪০টি মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বরে ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে রাজশাহী বিভাগের আট জেলায় ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ১১টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া চারটি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে একটি নিয়মিত মামলা করা হয়।
‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের মান সনদ না থাকায় এবং অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের অভিযোগে মোট ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২টি মামলা করা হয়। এসব মামলায় ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর বাইরে ১৬টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে ছয়টি নিয়মিত মামলা করা হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫