দুই বছর আগের ভয়াবহ দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। এ কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বৃহস্পতিবার আইএমএফ জানিয়েছে, ২০২২ সালের ৭০ শতাংশ মুদ্রাস্ফীতি গত মাসে নেমে এসেছে ৫ দশমিক ৯ শতাংশে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইএমএফ বলেছে, প্রায় দেড় বছর সংকুচিত থাকার পর গত বছরের দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার অর্থনীতি সম্প্রসারিত হয়েছে। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে শ্রীলঙ্কার বার্ষিক অর্থনীতি বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪ দশমিক ৫ শতাংশ।
২০২২ সালের প্রথম দিকে অর্থনৈতিক সংকটে খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিদ্যুতের তীব্র ঘাটতিতে ভুগেছিল শ্রীলঙ্কা। এরপর সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের ফলে গদি থেকে নেমে যান তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।
৮ হাজার ৩০০ কোটি ডলার ঋণের বোঝায় নিমজ্জিত ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিকে ২০২২ সালের এপ্রিলে দেউলিয়া ঘোষণা করা হয়। শ্রীলঙ্কা এই ঋণের অর্ধেকেরও বেশি নিয়েছিল বিদেশি ঋণদাতাদের কাছ থেকে।
এরপর অর্থনীতি উদ্ধারে আইএমএফের সাহায্য চেয়ে গত বছর একটি বেলআউট প্যাকেজ পেয়েছে শ্রীলঙ্কা। চার বছর মেয়াদি এই বেলআউট কর্মসূচির অধীনে, দেশটি প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার আরোপ করছে কি না তা নিয়ে দ্বিবার্ষিক পর্যালোচনার পর আইএমএফ কিস্তির ২৯০ কোটি ডলার দেবে।
শ্রীলঙ্কা এখন পর্যন্ত আইএমএফ থেকে দুই কিস্তিতে অর্থসহায়তা পেয়েছে। সে সঙ্গে ভারত, জাপান ও চীনের মতো প্রধান ঋণদাতাদের কাছ থেকে পেয়েছে ঋণ মাফের প্রতিশ্রুতি। সরকার-বেসরকারি ঋণদাতাদের সঙ্গেও আলোচনা করছে দেশটি।
গত বুধবার আইএমএফ বলেছে, তাদের কর্মকর্তাদের একটি দল অর্থনৈতিক সংস্কারের দ্বিতীয় পর্যালোচনার বিষয়ে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। আইএমএফের নির্বাহী বোর্ড চুক্তিটি অনুমোদন করলে শ্রীলঙ্কা ৩৩ কোটি ৭০ লাখ ডলারের সর্বশেষ কিস্তি পাবে। এতে দেশটির আইএমএফ থেকে পাওয়া ঋণ পৌঁছাবে মোট প্রায় ১০০ কোটি ডলারে।
২০২২ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। এর পর থেকে তিনি বিদ্যুৎসংকট অনেকটাই দূর করতে পেরেছেন এবং প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতিও অনেকাংশে কমেছে। শ্রীলঙ্কার মুদ্রাও শক্তিশালী হয়েছে এবং সুদের হার নেমেছে প্রায় ১০ শতাংশে।
তবে উচ্চ কর এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় জনরোষের সম্মুখীনও হয়েছেন রনিল বিক্রমাসিংহে। অর্থনৈতিক সূচকের উন্নতিসহ প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি কমলেও উচ্চ কর এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে শ্রীলঙ্কার মানুষ হারিয়েছে ক্রয়ক্ষমতা। অর্থনৈতিক সংকটে ভেঙে পড়া শিল্পগুলো আগের অবস্থায় না ফেরায় শ্রীলঙ্কায় বেড়েছে বেকারত্ব।

পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে—নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই প্রত্যাশা জোরালো হয়। ছয় মাস পর সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্য প্রধান সূচকগুলো সেই আশার প্রতিফলন ঘটাচ্ছে না। কমেছে বাজার মূলধন ও লেনদেন, কমেছে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এর একটি অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে কাজ করবে; অন্যটি ডিজিটাল রূপান্তর ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা...
৬ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বিপত্তি যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন ধরে একটার পর একটা নতুন সমস্যার কথা প্রকাশ করছে সরকার। সবশেষ সমস্যা হিসাবে সামনে এসেছে এলএনজিবাহী কার্গোজাহাজ দেশে পৌঁছানোর সংকট। মেরামতের পর একটি ভাসমান টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত হলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক...
১১ ঘণ্টা আগে