Ajker Patrika

বিওয়াইডির গাড়ি কিনতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিশেষ বিনিয়োগ সুবিধা

আজকের পত্রিকা ডেস্ক­
বিওয়াইডির গাড়ি কিনতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিশেষ বিনিয়োগ সুবিধা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বিওয়াইডির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বিওয়াইডির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিওয়াইডির গাড়ি কিনতে ক্রেতারা শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

আজ রোববার (১৮ অক্টোবর) বিওয়াইডির পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত