দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, প্রতিযোগিতাসক্ষম এবং প্রযুক্তিনির্ভর করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে কর ও শুল্ক কাঠামোয় বড় ধরনের রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে করের হার বাড়ানোর পরিবর্তে করের পরিধি সম্প্রসারণ এবং রাজস্ব ব্যবস্থায় পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশনের ওপর জোর দেওয়া হয়েছে।
এবারের বাজেটের প্রধান আকর্ষণ হলো ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আগামী ৫ বছরের একটি সুনির্দিষ্ট ও প্রগতিশীল করমুক্ত সীমার রোডম্যাপ ঘোষণা করা। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ির (ইভি) প্রসার এবং দেশীয় শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে কাস্টমস আইনে কিছু প্রস্তাব আনা হয়েছে।
ভবিষ্যতের করদাতারা যাতে তাঁদের করের পরিমাণ পূর্বানুমান করতে পারেন, সেজন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো আগামী ৫ বছরের একটি প্রগতিশীল করকাঠামোর রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে।
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে বিদ্যমান ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে সাধারণ করমুক্ত সীমা ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা ধাপে ধাপে বৃদ্ধি পাবে:
করবর্ষ ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এর জন্য: করমুক্ত আয়ের সাধারণ সীমা হবে ৩,৭৫,০০০ টাকা।
করবর্ষ ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ এর জন্য: করমুক্ত আয়ের সাধারণ সীমা বাড়িয়ে করা হবে ৪,০০,০০০ টাকা।
করবর্ষ ২০৩০-৩১ এর জন্য: করমুক্ত আয়ের সাধারণ সীমা নির্ধারণ করা হয়েছে ৪,৫০,০০০ টাকা।
বিভিন্ন সুবিধাবঞ্চিত ও বিশেষ শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে:
নারী ও প্রবীণ নাগরিক (৬৫ বছরের ঊর্ধ্বে): আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমা ৪,২৫,০০০ টাকা, যা ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪,৫০,০০০ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫,০০,০০০ টাকায় উন্নীত হবে।
তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা: আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমা ৫,০০,০০০ টাকা, যা ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৫,২৫,০০০ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫,৭৫,০০০ টাকা করা হবে।
গেজেটভুক্ত যুদ্ধাহত ও "জুলাই" বীর মুক্তিযোদ্ধা: আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমা ৫,২৫,০০০ টাকা, যা ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৫,৫০,০০০ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৬,০০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক: প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য সাধারণ সীমার চেয়ে অতিরিক্ত ৫০,০০০ টাকা হারে করমুক্ত আয়ের সুবিধা পাবেন।
(ক) করবর্ষ ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এর জন্য করের হার:
প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য (০%) কর।
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ কর।
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ কর।
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ কর।
পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ কর।
অবশিষ্ট আয়ের ওপর (অর্থাৎ ৩৫,৭৫,০০০ টাকার বেশি আয়ের ক্ষেত্রে) ৩০ শতাংশ কর।
(খ) করবর্ষ ২০২৮-২৯ ও ২০২৯-৩০ এর জন্য করের হার:
প্রথম ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য (০%) কর।
ধাপে ধাপে ১০%, ১৫%, ২০% ও ২৫% করের ধাপ পেরিয়ে ২,৬৪,০০,০০০ টাকা পর্যন্ত ৩০ শতাংশ কর।
৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ কর।
(গ) করবর্ষ ২০৩০-৩১ এর জন্য করের হার:
প্রথম ৪,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য (০%) কর।
ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে ২,৬৩,৫০,০০০ টাকা পর্যন্ত ৩০ শতাংশ কর।
৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ কর।

বাংলাদেশের বিমান পরিবহন খাতকে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে বরাদ্দ বাড়ছে ৩৯৩ কোটি টাকা...
৬ মিনিট আগে
অর্থমন্ত্রী বলেন, ‘কর কমানোর উদ্যোগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।’
৯ মিনিট আগে
জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা...
১০ মিনিট আগে