চামড়া ব্যবসায়ীদের জন্য আগের ঋণের বকেয়া না মিটিয়েই নতুন ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঋণের শর্ত শিথিল করে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পূর্বের ঋণ পুনঃতফসিল করা রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ নিতে আগের বকেয়ার একটি অংশ পরিশোধের যে নিয়ম ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সুবিধা কার্যকর থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
চামড়া শিল্পকে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত হিসেবে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, কোরবানির ঈদ ঘিরেই এ খাতের প্রধান কাঁচামাল সংগ্রহ হয়। ফলে এই সময় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থপ্রবাহ নিশ্চিত করা না গেলে সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন- সব পর্যায়েই বিঘ্ন ঘটতে পারে। এই প্রেক্ষাপটে ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী চলতি মূলধন ঋণ অনুমোদন ও দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বড় উদ্যোক্তাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, হাট-বাজার ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র সংগ্রাহকদের কাছেও যেন অর্থ পৌঁছায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছে, যা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম রাখা যাবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়ন অগ্রগতির তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে