
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক চুক্তি সবসময়ই দুই পক্ষের স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠে, যেখানে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করার চেষ্টা থাকে। ফলে এ চুক্তিকেও সেই দৃষ্টিতেই দেখা উচিত।
আজ মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী না হলেও রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি বহন করছে। রাষ্ট্রীয় চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়, যা ইচ্ছামতো বাতিল করা যায়। বরং এটি একটি চলমান কাঠামো, যা দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজে লাগানোই সরকারের লক্ষ্য।
চুক্তি বাতিলের প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধারা দেশের জন্য ক্ষতিকর হলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। তিনি এটিকে একটি ‘স্বয়ং-সংশোধনযোগ্য’ কাঠামো হিসেবে উল্লেখ করেন, যেখানে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা সম্ভব।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুরু হওয়া একটি তদন্ত প্রক্রিয়া নিয়েও কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে। তাঁর মতে, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এমন তদন্ত না হলে সেটি আরও ইতিবাচক বার্তা দিত।
দেশের উৎপাদন ও বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো খাতেই অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই এবং ডাম্পিংয়ের অভিযোগও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষভাবে তৈরি পোশাক খাতের কথা তুলে ধরে তিনি বলেন, এ খাত কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিচালিত হয়, যেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের সুযোগ নেই।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৭ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৭ ঘণ্টা আগে