জুনে কমার পূর্বাভাস আইএমএফের

চলতি বছরের মার্চে দেশে খাদ্যে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯৩ শতাংশ হয়েছে, যা আগের মাসেও ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। তবে টানা তিন মাস কমার পর সার্বিক মূল্যস্ফীতির কিছুটা বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল শেষ হলেও মার্চে সবজিসহ খাদ্য খাতের পণ্যগুলোর মূল্য কিছুটা কম ছিল। পাশাপাশি বর্ষার মৌসুম না থাকায় পণ্য সরবরাহও ভালো ছিল। এসব কারণে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এপ্রিল-মে মাসে বোরোর নতুন ধান বাজারে এলে মূল্যস্ফীতি আরও কমতে পারে। অন্যদিকে ঈদে কিছু পণ্য উচ্চমূল্যে কেনাবেচা হওয়ার কারণে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে।
এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম আজকের পত্রিকাকে বলেন, মূল্যস্ফীতি খুব বেশি কমেনি। কারণ বিগত ১ থেকে দেড় বছরে পণ্যমূল্য অত্যধিক বেড়েছে। সেখান থেকে অতি উচ্চমূল্যের অভিঘাত কিছুটা লাঘব হয়েছে কেবল।
এদিকে বিবিএসের প্রতিবেদনে জাতীয় পর্যায়ে মজুরি হার তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে সাধারণ মজুরি হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ, যা গত ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ১২ শতাংশ। এর মানে হলো, মজুরি যত বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে জিনিসপত্রের দাম। গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে জাতীয় মজুরি হার কিছুটা বেড়েছে।
আইএমএফের পূর্বাভাস:
এদিকে খাদ্যে মূল্যস্ফীতি কমার এমন প্রবণতার মধ্যে আগামী জুন মাস নাগাদ সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত আইএমএফ মিশন এ পূর্বাভাস দেয় বলে গতকাল সংবাদিকদের জানিয়েছেন আরিফ হোসেন খান। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চলা বৈঠকে আইএমএফের প্রতিনিধিদল মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এ সময় তারা আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে।
আইএমএফের কাছ থেকে ঋণের চতুর্থ কিস্তির ২৩৯ কোটি ডলার পাবে বাংলাদেশ। সেই অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে ৬ এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করছে আইএমএফের প্রতিনিধিদল।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৫ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৮ ঘণ্টা আগে