লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে দেশের ভোজ্যতেল আমদানিকারক ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো। আজ রোববার মেঘনা গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড, সিটি গ্রুপসহ অন্যান্য কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের মতামতে বলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন এবং অপরিশোধিত পাম তেলের দাম কমায় এবং বিশ্ববাজারে দাম নিম্নমুখী হওয়ায় সরকার স্থানীয় মিলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে। দ্বিপক্ষীয় আলোচনা করে ভোজ্যতেলের দাম শতকরা ১০ শতাংশ কমানোর সুপারিশ করে। তবে কোম্পানিগুলো ৭ শতাংশ দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট সয়াবিন তেলের দাম পরিবর্তন করা যেতে পারে, যা আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা যেতে পারে।
কোম্পানি জানায়, বর্তমানে ৮ লিটারের বোতল সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫৭৫ টাকা রয়েছে। প্রস্তাবিত দাম ৮ লিটারের খুচরা মূল্য ১ হাজার ৪৫৬ টাকা, ৫ লিটারের বোতলের বর্তমান খুচরা মূল্য ৯৮০ টাকা এবং প্রস্তাবিত মূল্য ৯১০ টাকা, ৩ লিটারের বোতল বর্তমান খুচরা মূল্য ৫৯৫ টাকা, প্রস্তাবিত দাম ৫৫৫ টাকা। দুই লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা। প্রস্তাবিত দাম ৩৭০ টাকা, এক লিটারের বোতল বর্তমান দাম ১৯৯ টাকা এবং প্রস্তাবিত ১৮৫ টাকা।

সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
১ ঘণ্টা আগে
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
৫ ঘণ্টা আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
৫ ঘণ্টা আগে
তামাকের বিরুদ্ধে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে আসন্ন বাজেটে তামাক পণ্যে কর বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অংশীজনেরা। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে কার্যকর ও রাজস্ব বৃদ্ধি সহায়ক একগুচ্ছ নীতিগত প্রস্তাব দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে