
সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ। তিনি আজ বুধবার এমডি পদে যোগদান করেন।
সামিট পাওয়ারে যোগদানের আগে তিনি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (এসইএল) নির্বাহী পরিচালক ছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
এর আগে সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন। বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
মনিরুল ইসলাম আখন্দ ১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন্ড লাভ করেন। তিনি সাবেক যুগোস্লাভিয়া ও লাইবেরিয়ায় দুটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সদর দপ্তরে দুই বছরের বেশি সময় কর্মরত ছিলেন।
তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তিনি তুরস্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে অসংখ্য কোর্স ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য আনা প্রায় ৩ কোটি টাকার কাপড় খালাস নিতে আমদানিকারক বন্দরের চার্জ বাবদ ২৭ লাখ টাকা জমা দেন। এ ছাড়া শিপিং চার্জ দেন ১৭ লাখ টাকা। খালাস নিতে গিয়ে ৪০ ফুট লম্বা কনটেইনারের খোঁজ মিলছে না চট্টগ্রাম বন্দরে। এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
৫ ঘণ্টা আগে
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে এই অর্থ ফেরত প্রক্রিয়ায় স্বস্তির পাশাপাশি আমানতকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ করে মেয়াদপূর্তির আগে এফডিআর ভেঙে একবারে টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না গ্রাহকেরা।
৫ ঘণ্টা আগে
ব্যাংকঋণের জামানত (কোল্যাটারেল) মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠান ও কোম্পানিকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের বিপরীতে দেওয়া জামানত মূল্যায়ন করতে হবে।
৫ ঘণ্টা আগে
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদল। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে