Ajker Patrika

ঈশ্বরগঞ্জে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

‎ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল ৬টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

‎স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৫টার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে তেমন লোকজনও ছিল না।

‎তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত তিন-চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি একা একাই বিড়বিড় করে কথা বলতেন এবং কখনো কখনো হাসতেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

‎ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, উদ্ধার হওয়া নারী মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত