
নেত্রকোনার কেন্দুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত আফতাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটিফতেপুর শাখা ডাকঘরের অবিভাগীয় রানার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে আঠারোবাড়ি সাব পোস্ট অফিস কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই ফরিদ মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে আফতাব উদ্দিনের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই গত শনিবার সকালে স্থানীয় কৈলাটি ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে প্রতিপক্ষের লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আফতাব উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৫ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
৯ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৩ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৬ মিনিট আগে