
মাঠের মাঝখানে আজ সোমবার সকালে একটি ময়ূরকে দেখে তাড়া করে গ্রামের লোকজন। প্রায় তিন ঘণ্টা তাড়া করার পর ময়ূরটি ফতেপুর গ্রামের ফইজুলের খড়ের গাদার নিচে আশ্রয় নেয়। পরে দুপুরে ময়ূরটিকে ধরে বেঁধে রাখে গ্রামের লোকজন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা বড়পলাশবাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ময়ূরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
বড়পলাশবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ মাহাবুব আলম বলেন, ‘দুপুরে বালিয়াডাঙ্গী থানার ওসি ময়ূরটিকে ধরে বেঁধে রাখার খবর আমাকে জানান। এরপরে ঘটনাস্থল থেকে ময়ূরটিকে উদ্ধার করে ইউএনওর কাছে পৌঁছে দেই।’ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ‘আজ বিকেল ৫টায় বন বিভাগের লোকজনকে ডেকে ময়ূরটিকে হস্তান্তর করা হয়েছে।’
বালিয়াডাঙ্গী উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা প্লান্টেশন ম্যানেজার (পিএম) অনীল চন্দ্র বলেন, ‘ময়ূরটিকে দিনাজপুরের জাতীয় উদ্যানে পাঠানো হবে। গ্রামের লোকজনের তাড়ায় ভয় পেয়েছে ময়ূরটি। এটির প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি।’
অনীল চন্দ্র আরও জানান, এটি ভারতীয় ময়ূর। সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে খাবারের সন্ধানে। এজাতীয় ময়ূর ভারতে বেশি রয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে