
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত দেলাওয়ার হোসেনই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ‘দলীয় সরকারের অধীনে যেসব উপনির্বাচন ইতিমধ্যে হয়েছে, অন্যান্য সরকারের আমলেও হয়েছে—এটার সুখকর কোনো ইতিহাস আমাদের কাছে নেই। তারপরেও এবার আমরা ইনশা আল্লাহ প্রমাণ করব, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহর সাহায্য নিয়ে এবং ঠাকুরগাঁও-১ আসনের সব জনগণকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ে একটি নতুন ইতিহাস আমরা তৈরি করব, ইনশা আল্লাহ।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তাঁরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আব্দুল আলিম নিজামী এবং বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ। নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে মাঠে দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে ৯৮৯টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজারের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে শুধু রকেট মেইল মির্জাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দেয়। তবে ট্রেনটি প্ল্যাটফর্মসংলগ্ন ১ নম্বর লাইনে না দাঁড়িয়ে ২ নম্বর লাইনে থামে। এতে নারী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের ট্রেনে ওঠানামায় দুর্ভোগ পোহাতে হয়।
২৩ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে একটি ফার্মেসির তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের গোবিন্দনগর বিসিক মোড়ের ‘সৌহার্দ্য ফার্মেসি’তে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ফার্মেসির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
২৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে