ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামের সাদেকুল ইসলাম (৪৯) ও রানীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের মোজাফ্ফর আলী (৭৪)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ গরুর হাটের সামনে সড়ক পার হচ্ছিলেন সাদেকুল ইসলাম। এ সময় শিবগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দুপুর দুইটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে রায়হান আলী থানায় মামলা করেছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক মহাসড়কের দেবাডাঙ্গী লক্ষ্মীপুর বাজার এলাকায় লেগুনার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রী মোজাফ্ফর আলী (৭৪) গুরুতর আহত হন। প্রথমে ঠাকুরগাঁও ও পরে দিনাজপুরের হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছেলে হজরত আলী মামলা করেছেন।
অন্যদিকে আজ বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী মাটিগাড়া গ্রামে প্রতীক চন্দ্র রায় (২১) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ ঘটনায় তাঁর চাচা রমেশ চন্দ্র রায় থানায় অপমৃত্যুর সংবাদ দিয়েছেন।
সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। অটোরিকশা ও ট্রাকের চালকদের শনাক্তের চেষ্টা চলছে। তরুণের মৃত্যুর ঘটনায়ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘শুধু নিজেদের কথা চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।’
৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক ইন্ধন বা সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ শনিবার দুপুর ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর-১ এ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৭ মিনিট আগে
খুলনার দিঘলিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবং হত্যাসহ একাধিক মামলার আসামি আলামিন ওরফে বেজি আলামিনকে (২৯) গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামিন দিঘলিয়ার ফরমায়েসখানা...
১১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে সিরাজনগর এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে