Ajker Patrika

ফার্মেসির তালা ভেঙে ১৭ লাখ টাকার ওষুধ চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ফার্মেসির তালা ভেঙে ১৭ লাখ টাকার ওষুধ চুরি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও শহরে একটি ফার্মেসির তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের গোবিন্দনগর বিসিক মোড়ের ‘সৌহার্দ্য ফার্মেসি’তে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শনিবার ফার্মেসির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শহরের দবিরুল মার্কেটে ফার্মেসিটির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ শনিবার সকালে তাঁর সহকারী ইমন সরকার দোকান খুলতে গিয়ে দেখেন, টিনের শাটারের অ্যাঙ্গেল লক ভাঙা।

দোকানের ভেতরে ঢুকে ইমন দেখতে পান, বিভিন্ন ওষুধের তাক ফাঁকা। বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক ও অন্যান্য মূল্যবান ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ সময় ফার্মেসিতে থাকা নগদ টাকাও পাওয়া যায়নি।

ফার্মেসির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ বলেন, ‘আমার জীবনের সব সঞ্চয় ও ঋণের টাকায় গড়া দোকানটি এক রাতেই খালি হয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি।’

সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া ওষুধ উদ্ধারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত