Ajker Patrika

বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩১
বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বরিশাল নগরীতে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া নামের যুবক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজারের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া ঢাকার দক্ষিণখান থানার কাওলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তবে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বালাসুতি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমাথা এলাকায় অভিযান চালানো হয়। পরে মানিক মিয়ার কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত