
ইফতারের দাওয়াত খেতে ভাই রহিম উদ্দীনের (১৫) বাইসাইকেলে চড়ে নানিবাড়ি যাচ্ছিল বোন জাকিয়া (১১) আক্তার। রাস্তায় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে জাকিয়া। এ সময় জাকিয়াকে একটি ট্রাক্টরচাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। জাকিয়া আক্তার উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গুচ্ছ গ্রামের নির্মাণশ্রমিক জাকারুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ট্রাক্টরচালক শাহিনকে আটক করেছেন স্থানীয়রা।
নিহত জাকিয়া আক্তারের বড় ভাই বাইসাইকেলচালক রহিম উদ্দীন বলে, ‘নানির বাড়িতে ইফতারের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ও আমার ছোট বোন বাইসাইকেলে নানিবাড়ি কাশুয়া খাদেমগঞ্জ গ্রামে যাচ্ছিলাম। পথে নাগরভিটার ক্যাম্পের সামনে একটি ট্রাক্টরকে সাইড দিয়ে গিয়ে আমার বোন সাইকেল থেকে পড়ে যায়। তখন ট্রাক্টরের চাকা বোন জাকিয়ার বুকের ওপরে দিয়ে যায়।’
রহিম আরও বলে, ‘আমিসহ স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে কাতর বাবা জাকারুল ইসলাম। বালিয়াডাঙ্গী থানার সামনে কান্নারত অবস্থায় বলেন, ‘কোনো দাবিদাওয়া নেই, মেয়েকে দাফন করতে চাই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে মেয়েটির বাবা জাকারুল। কারও কোনো অভিযোগ না থাকায় মেয়েটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে