
ঠাকুরগাঁও শহরে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সুজন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করে।
এর আগে গতকাল শুক্রবার রাতে শহরের হাজির মোড়সংলগ্ন বন বিভাগ অফিসের পেছনের শালবাগানে এ ঘটনা ঘটে।
এজাহারে জানা যায়, ভুক্তভোগী অটোচালক স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে তাঁর স্বামীর বাড়ি। গতকাল বিকেলে ওই নারী পঞ্চগড় থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় বাসে উঠতে না পেরে বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করেন। রাত ৯টার দিকে সুজন তাঁকে গন্তব্যের কথা জিজ্ঞাসা করেন। টাকা না থাকার কথা জানালে সুজন ভুক্তভোগীকে বাসে তুলে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের অটোরিকশায় ওঠান। পরে হাজির মোড় এলাকার বন বিভাগ কার্যালয়ের পেছনের শালবাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সুজন তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ফটকের সামনে রেখে পালিয়ে যান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৩৬) ও বন্যা আক্তার (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে
রাষ্ট্রকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের অধীন না রেখে জনগণের সার্বভৌমত্ব, কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত করতে হবে। রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতার উৎস যে জনগণ, তা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। কেবল সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামো...
৩৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে গুলি করে বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার এক দিন (২৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর মধ্যে টাকা পরিবহনের নির্ধারিত পথ বাদ দিয়ে অন্য সড়ক ব্যবহার করার বিষয়টি সামনে এসেছে।
৩৭ মিনিট আগে