ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানাধীন পারিয়াল বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সীমান্ত এলাকায় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়েন। গুলিটি ভুক্তভোগীর কোমরের ওপর দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। নিহত ব্যক্তির নাম রাসেল বলে জানানো হলেও তাঁর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বিষয়টি নিশ্চিত না করলেও দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘ভারতের সীমান্তে একটি গুলির ঘটনা ঘটেছে, এটা আমরা শুনেছি। তবে বিএসএফ এখনো নিশ্চিত করেনি নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়। পরিচয় শনাক্তের জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।’
এদিকে, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘রাসেল নামে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। তখন নাম-পরিচয়সহ বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে