
দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিমানবন্দরটি সচল করতে অন্তত দুই বছর লাগবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা, সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিক্যাল টিম এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এখানে খুব বড় বিমানবন্দর না হলেও একটি কার্যকর বিমানবন্দর প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেটি বাস্তবায়নে কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী দ্রুত ও কার্যকরভাবে কাজ শুরু করার লক্ষ্যেই সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিম পরিদর্শনে এসেছে।’
কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরটি চালু করতে অন্তত দুই বছর সময় লাগবে। এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে। বাস্তবতা মেনেই আমাদের এগোতে হবে।’
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, একদিন আপনারা এই বিমানবন্দর থেকেই বিমানে চড়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন।’
বক্তব্যের একপর্যায়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পর তিনি সরকারের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবাই দোয়া করবেন।’
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রানওয়ে সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণ এবং টেকনিক্যাল অবকাঠামো পুনরায় সচল করার বিষয়ে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। দ্রুত প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে বলেও জানান তাঁরা।

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে। আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হলেও আগেভাগে গরুর দাম বুঝে নিতে হাটে ঘুরতে এসেছেন ক্রেতারা। তবে এবার পরিবহন ভাড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন গরু বিক্রেতারা।
৩৭ মিনিট আগে
‘রান্নাঘর থেকে শব্দ শুনছি। মনে করছি, পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দেয়। আমার মেয়ে যে চিৎকার দিতেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মনে করেছি, ওর সাথে বড় মেয়ে গেছে, আমার মেয়ে চিৎকার দিবো কেমনে?’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা।
১ ঘণ্টা আগে
একসময় গ্রাম ও শহরে কামারদের ছিল জমজমাট ব্যবসা। দোকানও ছিল অনেক। কিন্তু এই আধুনিক যুগে অনেকটাই বিলুপ্তির মুখে কামার সম্প্রদায়ের মানুষ। কারখানার অত্যাধুনিক মেশিনে তৈরি, চীন থেকে আমদানি, অনলাইন বিক্রি এবং কয়লা, লোহা ও ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় কামারদের চাহিদা কমে গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশুটির (৮) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে