
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-২ আসন (বালিয়াডাঙ্গী-হরিপুর)। এই আসনকে ‘মিনি গোপালগঞ্জ’ও বলা হতো। দীর্ঘ ৩৭ বছর পর এই আসনে বিএনপি থেকে জয়ী হয়েছেন ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।
বৃহস্পতিবার রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। এই আসনে ৩ লাখ ৪০ হাজার ৪৯ ভোটারের মধ্যে ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ১ লাখ ১৫ হাজার ৭০৭টি ভোট পেয়েছেন।
এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম ২ হাজার ৮৭৬ ভোট, গণঅধিকার পরিষদের ফারুক হাসান ১ হাজার ৮৪৩ ভোট, এবি পার্টির নাহিদ রানা ৪৫১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল ইসলাম ৪৩৭ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাহাবুদ্দিন ৩৮০ ভোট পেয়েছেন। আসনটিতে ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.০৪ শতাংশ।
বিজয়ের পর আব্দুস সালাম বলেন, ‘আমরা কারও প্রতি অন্যায় করব না। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এ ছাড়াও নির্বাচনী প্রচারণায় গিয়ে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিকট আদায় করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৯৮৬ ও ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন দবিরুল ইসলাম। পরে তিনি আ.লীগে যোগদান করে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে তাঁর ছেলে মাজহারুল ইসলাম সুজন আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুকসহ সরকারী পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ছাড় দেওয়া হয়। তবু পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আগমন কম ছিল।
৪২ মিনিট আগে
দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সংগঠক কামরুদ্দিন আবসার মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
এপ্রিল মাসের প্রথম থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি শিশু হাম উপসর্গে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১০-১৫ জনকে ঢাকা ও চট্টগ্রামে রেফার করা হয়েছিল। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হাম এবং অন্যান্য রোগে ১০৮ শিশু চিকিৎসা নিচ্ছে।
১ ঘণ্টা আগে