
ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা এবং অশালীন ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল রোববার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষক পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কোঠাপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দীনের ছেলে মুক্তাতারুল ইসলাম (৪৪)। তিনি সদর উপজেলার বেগুনবাড়ী বশভাঙ্গা বসন্তপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ (সোমবার) স্কুলশিক্ষক ওই ছাত্রীকে হুমকি দিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। পরে মোটরসাইকেলে সদর উপজেলার একটি পার্কে নিয়ে যান। এ সময় ধর্ষণচেষ্টা, অশালীন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। এরপর ঘটনাটি অন্য কাউকে জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখান। পরে ঘটনাটি ওই ছাত্রী তার মাকে জানায়। গতকাল রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে