
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বন্যপ্রাণী ‘হায়েনার’ আক্রমণে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামের লোকজন বাড়ির আঙিনা, চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটি বন্যপ্রাণী ঝাঁপিয়ে পড়ে লোকজনের শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে শুরু করে। প্রাণীটি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও আক্রমণ করে।

আহতদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
বুড়িপুকুর গ্রামের বাসিন্দা আল মামুন জানান, ‘প্রাণীটি অত্যন্ত হিংস্র আচরণ করছিল। সামনে মানুষ পেলেই তেড়ে এসে কামড় দিচ্ছিল। পরে স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে প্রাণীটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, আহতদের ক্ষতস্থান পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্যপ্রাণীর কামড়। আক্রান্তদের প্রয়োজনীয় অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয়েছে।
এদিকে আকস্মিক এ ঘটনার পর সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অনেকে সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পাচ্ছেন। তাঁরা বন্য প্রাণীটির সন্ধানে এলাকায় পাহারা ও সতর্ক অবস্থান রয়েছেন।

ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালকের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
২২ মিনিট আগে