
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল (৫ আগস্ট) রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট জোরদার থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল দায়িত্ব পালন করবেন।
যেসব স্থানে মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যদের সঙ্গে র্যাব ও সিআইডিও যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব তদারকি করবেন।

দুপুর পর্যন্ত ছিল স্বাভাবিক। কিন্তু দুপুর গড়াতেই যেন একসঙ্গে বাড়ির পথে নামেন হাজারো মানুষ। মাত্র দু-এক ঘণ্টায় যাত্রীতে ভরে যায় বাসস্ট্যান্ডগুলো। যাত্রীর তুলনায় গণপরিবহন কম থাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও মানিকগঞ্জের বিভিন্ন সড়কে তৈরি হয় উপচে পড়া ভিড়। আগামীকাল বুধবার সরকারি ছুটি ও এরপর শুক্র-শনি
৮ মিনিট আগে
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ২০২৬-২৭ মেয়াদের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্
১০ মিনিট আগে
খুলনার আদালত কলেজছাত্র সৈয়দ অলিফ রোহান (১৯) হত্যা মামলার প্রধান আসামি তাসিন মোড়লকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলমাচ মৃধা এ রায় ঘোষণা করেন।
১৬ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদ মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী ডাকবাংলো ঈদগাহ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাঁকে আবারও কারাগারে পাঠানো হয়।
২৪ মিনিট আগে