টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে ধর্ষণ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বড় মনির ও তাঁর স্ত্রী নিগার আফতাব আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুল রাফায়েল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই জামিন স্থগিত করতে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে নোট দিয়েছি।’
গত ৫ এপ্রিল রাতে বড় মনিরের বিরুদ্ধে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলায় তাঁর স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি সমাধানের জন্য বড় মনিরের সঙ্গে কিশোরী যোগাযোগ করলে গত ১৭ ডিসেম্বর শহরের আদালতপাড়ার ফ্ল্যাটে যেতে বলেন তিনি। সেখানে গেলে ওই কিশোরীকে ধর্ষণ করেন মনির। এমনকি ধর্ষণের ছবিও তুলে রাখেন তিনি। আর ওই ছবি দেখিয়ে পরে আরও বেশ কয়েকবার ধর্ষণ করা হয় কিশোরীকে।
এদিকে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে গর্ভের সন্তান নষ্ট করতে বলেন মনির। কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ রাতে তাকে তুলে নিয়ে আবারও ধর্ষণ ও মারধর করা হয়। আর তাতে সহযোগীতা করেন মনিরের স্ত্রী। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে ওই কিশোরী মনির ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজস্ব তহবিলের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করে। নির্মাণ শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে ব্যয় লেখা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। একটি ছোট অবকাঠামোর জন্য এমন ব্যয়ের অঙ্ক দেখে স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দেয়।
২১ মিনিট আগে
সিলেট বিভাগে হামের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ২৫ শিশুর মৃত্যু হলো। রোগী বৃদ্ধির পাশাপাশি মৃত্যু বাড়লেও সেবার মান বাড়েনি বলে অভিযোগ স্বজনদের।
৩৬ মিনিট আগে
বরিশালের হিজলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের মধ্যে শিপন মালথিয়া (২০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকার নদী থেকে সিপনের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে