
টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৩০ হাজার ৮৬৪টি।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।’
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৭২০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৫ হাজার ১১৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা।
আহসানুল কবীর বলেন, ‘যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।’

ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৩ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
৮ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১৫ মিনিট আগে