
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের মো. হানিফ আলীর ছেলে। সে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, নিখোঁজ মোস্তাক তাঁর নানার বাড়ি ঘুরতে গিয়েছিলেন। আজ সকালে তাঁর বাবার সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে গোবিন্দাসী ঘাটে এসে নৌকায় ওঠেন। নৌকা ছেড়ে কিছু দূর যাওয়ার পর সে নৌকা থেকে নদীতে পড়ে যান।
ভূঞাপুর থানার উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট থেকে নৌকাযোগে নিজ বাড়ি যমুনার চরাঞ্চলের কালিপুরে ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। কিছু দূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যান সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাঁকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
১৪ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে