
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নগর উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
আজ রোববার নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও তাঁর সহকারী মো. মাসুক হায়দার।
ডা. শাহাদাত বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ঘাটতি তৈরি হচ্ছে। তাঁর ভাষ্য, ‘একজন মেয়র দিয়ে এত বড় নগরের সব সমস্যা সামাল দেওয়া সম্ভব নয়। কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা দেওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।’
ডা. শাহাদাত জানান, তাঁর সঙ্গে ৪১ জন সাধারণ ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকার কথা। কিন্তু বর্তমানে কাউন্সিলর না থাকায় বিভিন্ন ওয়ার্ডভিত্তিক সমস্যা দ্রুত সমাধান করা যাচ্ছে না। তাই চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন, ২০০১ সালের পর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন সরকার উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে ভূমিকা রাখবে।
মতবিনিময় শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে তারা সংসদীয় নির্বাচনের মূল্যায়ন করেছেন। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে, যাতে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে সুপারিশ থাকবে।

ফেনীতে কোরবানির পশুর হাটগুলোয় জমে উঠেছে বেচাকেনা। বৃষ্টি আর কাদাজলের দুর্ভোগ সত্ত্বেও ছোট-বড় সব হাটেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা ভিড় করছেন।
২ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
২২ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর সহযোগী যুব সংগঠনের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৩ মিনিট আগে
খুলনার কয়রায় হাটে গরু নিয়ে যাওয়ার পথে নসিমন উল্টে মিজানুর রহমান (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ৭ বছর বয়সী সন্তানসহ আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় রেফার করা হয়েছে।
৩২ মিনিট আগে