
টাঙ্গাইল সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল বালিকা উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
এ সময় টাঙ্গাইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইন, আইনজীবী মো. জাকির হোসেনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান প্লেটো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শুরু করা এই কর্মসূচি চলমান থাকবে।

প্লেটো আরও বলেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ। সন্ত্রাস, দুর্নীতি ও টেন্ডারবাজমুক্ত বাংলাদেশ। টাঙ্গাইলকে নিরাপদ বাসযোগ্য মডেল উপজেলায় পরিণত করার প্রত্যয় নিয়ে কাজ করছি। সবার সহযোগিতায় এই কাজ আরও গতিশীল হবে।’
উল্লেখ্য, ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দৌহিত্র ও সাবেক সংসদ সদস্য খালেদা পান্নার ছেলে। তিনি টাঙ্গাইল-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৫ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৫ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৬ ঘণ্টা আগে