
টাঙ্গাইলের সখীপুরে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাবা শাহ আলমের (৫৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের বুজরত আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ছেলে সজীব আহমেদের অটোরিকশার বিদ্যুতের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন শাহ আলম। পরে পরিবারের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সজীব আহমেদ বলেন, ‘আমার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বাবা বিদ্যুতায়িত হয়েছিলেন। হাসপাতালে পৌঁছানোর আগেই বাবার মৃত্যু হয়েছে।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাইজ উদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, পরিচয়পত্র ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরিচয়পত্রে ওই ব্যক্তির নাম মো. মিজান এবং প্রতিষ্ঠান হিসেবে ‘হা-মীম গ্রুপ’ লেখা রয়েছে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহসানুল হক সামিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
১৭ মিনিট আগে
‘আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায়—এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক...
১৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে