
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে সাবেক এই মন্ত্রীকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রীকে আদালতে হাজির করা হলে দুই পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক পরিকল্পনামন্ত্রীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি, ওনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সবকিছু বিবেচনা করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’
আইনজীবী মাশুক আলম আরও বলেন, ‘আজ সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী তারিখে আমরা তাঁর রিমান্ড চাইব। যাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সবকিছু জানা যায়, কাদের পরিকল্পনায় ছাত্রদের হত্যা করা হয়েছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল করচ বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
৭ মিনিট আগে
ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগে