
জাতীয় নির্বাচনের আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হলে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তাঁরা। এর আগে টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর গতকাল মঙ্গলবার রাত থেকে পৃথক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তাঁরা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে ঘোষণা দেন।
স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান বাধ্যবাধকতার আওতামুক্ত রাখে। আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্যে শাকসু চাই। কারও চাপ আমরা মেনে নেব না। জাতীয় নির্বাচনের পূর্বে যদি শাকসু না দেওয়া হয়, তাহলে পুরো বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।’
সংবাদ সম্মেলনে শিবির-সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুজন প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করেন। এর ফলে প্রায় ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, হাইকোর্ট যেন অবিলম্বে শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। শিক্ষার্থীদের পক্ষে রায় না এলে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। শাকসু নির্বাচন শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে ২০ জানুয়ারি দীর্ঘ ২৮ বছর পরে শাকসু নির্বাচন হতো। কিন্তু গত রোববার শাকসু নির্বাচনের এক স্বতন্ত্র ভিপি প্রার্থীর হাইকোর্টে রিট ও ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচির কারণে শঙ্কায় পড়ে এই নির্বাচন।

জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
১০ মিনিট আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
১৮ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শানেরহাট ইউনিয়নের তারবিয়াতুল উম্মাহ্ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে হুমকি, মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানেরই এক নারী সহকারী শিক্ষিকা। এ ঘটনায় সুবিচারের দাবি জানিয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী...
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।
১ ঘণ্টা আগে