
অবশেষে প্রতীক বরাদ্দের পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াসির আরশাদ রাজন। ওই আসনে বিএনপির প্রার্থী দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তাঁরা প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের সন্তান।
আজ বুধবার জেলার লালপুরের গৌরীপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ইয়াসির আরশাদ রাজন এই ঘোষণা দেন। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান।
রাজন আরও জানান, বিএনপিকে শক্তিশালী করতে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান। উপস্থিত নেতা-কর্মীরা রাজনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দলীয় সিদ্ধান্ত মেনে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজন বলেন, ‘আমি লালপুরে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছিলাম, তা চলমান থাকবে। আমি আপনাদের ছেড়ে যাই নাই, আপনাদের সঙ্গে আছি, আমৃত্যু পর্যন্ত আপনাদের সন্তান রাজন হিসেবে থাকতে চাই। অদ্যাবধি যাঁরা আমার সঙ্গে থেকে বিএনপির রাজনীতি করেছেন, তাঁদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
নেতা-কর্মীদের উদ্দেশে রাজন বলেন, ‘আমি দলের হাইকমান্ডকে আমার দলীয় নেতা-কর্মীদের দলে সঠিক মূল্যায়নের ব্যাপারে জানিয়েছি।’ এ সময় তাঁর কর্মী ও সমর্থকেরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে জেলা বিএনপির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এলাকায় দলীয় কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
পরে বিএনপি থেকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর ইয়াসির আরশাদ রাজন ও তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
তবে এখনো অপর বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তিনি জানান, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি মাঠে থাকবেন। এ ছাড়া জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদসহ মোট আটজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লা অঞ্চলের রেলপথজুড়ে ছড়িয়ে থাকা অরক্ষিত ও অনুমোদনহীন লেভেল ক্রসিংগুলো যেন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি জেনেও প্রতিদিন হাজারো মানুষ এসব ক্রসিং ব্যবহার করছেন। গত পাঁচ বছরে এমন ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোতে প্রাণ ঝরেছে অন্তত ৩৫৫ জনের। প্রায় ১৮৬ কিলোমিটার রেলপথে ১১৬টি অরক্ষিত...
৭ মিনিট আগে
প্রস্তুতি শেষ; এবার সুন্দরবন যাত্রার পালা মৌয়ালদের। তবে এই যাত্রায় আনন্দের চেয়ে উদ্বেগ-উৎকণ্ঠাই বেশি। বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই আজ বুধবার থেকে মধু আহরণে যাচ্ছেন তাঁরা। তবে বন বিভাগ জানিয়েছে, মধু আহরণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে...
১১ মিনিট আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পুড়ল রংপুরের আলুচাষিদের কপাল। রংপুরের মিঠাপুকুর থেকে তিন দেশে আলু রপ্তানির কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় আপাতত আলু কিনতে অপারগতা প্রকাশ করেছেন ক্রেতারা।
১৮ মিনিট আগে
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে ডিবি পুলিশের এক কথিত সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৬ মিনিট আগে