কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোস্তফা হোসেন (৬৬) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা কলেজ বাজার ঈদগাপাড়া এলাকায় নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, লাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে বাবু হোসেনকে (৩২) আটক করা হয়েছে।
নিহত মোস্তফা হোসেন ওই এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মোস্তফা হোসেনকে অজ্ঞাতনামা কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। সকালে তাঁর লাশ ঘরে পড়ে থাকতে দেখে দৌলতপুর থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্তে নিহতের ছেলের আচরণ ও বক্তব্যে অসংগতি লক্ষ্য করলে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
১৪ মিনিট আগে
চিকিৎসক সংকটে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। গত চার বছরে মাত্র একজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ আছে। ফলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে উপজেলাবাসীকে।
১৬ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, ‘এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে—আপনি বলেন। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাঁদের জিজ্ঞেস করেন, তাঁরা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি না।’
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাসংকটে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত দুই সপ্তাহে আইসিইউ সুবিধা না পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালেও আইসিইউ শয্যার জন্য ৪১ জন শিশু ওয়ার্ডগুলো...
১ ঘণ্টা আগে