সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূর্ব সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তাঁর স্ত্রী মোছা. সুমি বেগম (৩০), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫), এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমা বেগম (৪৮) ৷ আহতরা হলেন—আব্দুল করিম (৮০), খয়রুন নেছা (৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩)।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে টিলা ধসের ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে জালালাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও জৈন্তাপুর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ সময় তারা নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে। আহতদের সিলেট শহরের হাসপাতালে পাঠানো হয়।
সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধারকাজ করি ৷ এ ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৫ জনকে আহতাবস্থায় এবং ৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে ৷ মৃতদের সুরতহাল তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ৷ এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।’
স্থানীয়রা বলছেন, পূর্ব সাতজনি গ্রামে আরও ১০-১২টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। যেকোনো সময় তারা দুর্ঘটনার শিকার হতে পারেন। গত দুই দিনে একই এলাকায় দুটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেসব ঘটনায় কোনো হতাহত হয়নি।

ভারতীয় সেই নারী রেশমা ও তাঁর সন্তানকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা-পুলিশ...
২৯ মিনিট আগে
ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে সানি হাওলাদার (১৪) নামে এক কিশোর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কানে কামড় দেওয়ার অভিযোগে করা মামলাকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মামলার বাদী ও জেলা ছাত্রদলের সহসভাপতি মিয়া মোহাম্মদ সজিব অভিযোগ করেছেন, মামলার জেরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে পলাশ উপজেলা বিএনপি দাবি করেছে, কানে কামড়ের ঘটনা
৩৭ মিনিট আগে
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। তাদের একটি অংশ পরে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে...
৪২ মিনিট আগে