
সিলেটের গোয়াইনঘাটে জনতা দুই শিশু অপহরণকারী সন্দেহে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’-কে আটক করেছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তাঁর ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, র্যাব সদস্যরা সন্ত্রাসী রিয়াজুল ইসলামের অবস্থান জানার পর থেকে তাঁকে খুঁজছিলেন। আজ একটি গাড়িতে করে তিনি তাঁর দুই শিশুকন্যাকে নিয়ে গোয়াইনঘাটের আলীরগ্রামের দিকে যাচ্ছিলেন। পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত আলীরগ্রামের একটি বাড়ির বারান্দায় দুই শিশুকে রেখে পালানোর চেষ্টা করেন।
দুই শিশুকে এভাবে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় গ্রামবাসীর সন্দেহ হয়। তাঁরা শিশু অপহরণকারী সন্দেহে ধাওয়া করে রিয়াজুলকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধরও করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল ও তাঁর দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তাঁর আসল পরিচয় নিশ্চিত হওয়া যায়—তিনিই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছিল, এটি একটি ভুল-বোঝাবুঝি। কিন্তু থানায় যাওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। শুনেছি, র্যাব তাঁকে ধাওয়া করছিল। র্যাবের হাত থেকে বাঁচতে তিনি দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করেন।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত্যা, খুনসহ তাঁর বিরুদ্ধে প্রায় ২০টি মামলা আছে। এর আগে ২০২২ সালে র্যাব-৩-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছিলেন। সে সময় তাঁর কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
২৯ মিনিট আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
৪২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
১ ঘণ্টা আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
২ ঘণ্টা আগে