Ajker Patrika

রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক
ফাইল ছবি

রাজধানীর লালবাগের আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আজিমপুর মেটার্নিটি এলাকায় ওভারব্রিজের নিচে গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ রোববার এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃত শাওন নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী। তবে তিনি সংগঠনটির কোন এলাকার কমিটিতে রয়েছেন, তা ডিএমপি জানায়নি।

লালবাগ থানা-পুলিশ বলেছে, ওভারব্রিজের নিচে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা এ সময় শাওনকে আটক করে মারধর করেন। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় টহলরত পুলিশ সদস্যরা গিয়ে শাওনকে আটক করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত