Ajker Patrika

পাবনায় কলেজ ফান্ড থেকে কোটি টাকা গায়েব, মামলা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৮
পাবনায় কলেজ ফান্ড থেকে কোটি টাকা গায়েব, মামলা
দুলাই সরকারি ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজ। ছবি: সংগৃহীত

পাবনার দুলাই সরকারি ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজের ব্যাংক হিসাব থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজের হিসাব সহকারী গিয়াস কামাল তপনের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছে কর্তৃপক্ষ। এর আগে একজন সহযোগী অধ্যাপককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কলেজের হিসাব সহকারী গিয়াস কামাল এই টাকা আত্মসাৎ করেছেন। তিনি জানান, এ বিষয়ে ব্যাংক কোনো প্রকার সহযোগিতা করতে রাজি হয়নি। তবে ব্যাংক ম্যানেজার মোজাম্মেল হক তাঁদের যোগসাজশের কথা অস্বীকার করেন।

আর অভিযুক্ত হিসাব সহকারী গিয়াস কামাল তপনের দাবি, স্বাক্ষর জাল নয়, তিনি অধ্যক্ষের স্বাক্ষরেই বিভিন্ন সময়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন। যদি টাকা আত্মসাৎ হয়ে থাকে, তা ব্যাংক কর্তৃপক্ষ করেছে। যদিও গিয়াস কামালের বিরুদ্ধে ইতিপূর্বে কলেজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্তে তা প্রমাণিত হলে ওই টাকা ফেরত দেন তিনি।

এদিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ জানান। তাঁরা জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত