
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুজাম্মিল হুসাইন সাইমনের মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মুজাম্মিল হুসাইন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ২০২১ সালে অভিজিৎ রায় হত্যা মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সাইমন ঢাকার একটি ওয়েব ডিজাইন প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার বাউনিয়া থেকে তাঁর স্ত্রী ও শিশুসন্তানের সামনে সিটিটিসি তাঁকে অপহরণ করে। পরে তাঁকে ব্লগার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো হিযবুত তাহরীর, কখনো শিবিরের কর্মী ট্যাগ দেওয়া হতো।
সাইমনের ভাই আব্দুল্লাহ আল হোসাইন জানান, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁকে গ্রিলে ঝুলিয়ে রাখা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, জয়েন্টে আঘাত করা হয় এবং ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয়।
তিনি স্বীকারোক্তিতে সই করতে অস্বীকার করলে তাঁর বাবা ও ভাইকে গুমের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নিরুপায় হয়ে তিনি সিটিটিসির লিখিত স্বীকারোক্তিতে সই করতে বাধ্য হন। এই স্বীকারোক্তির ভিত্তিতে ২০২১ সালে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন বলেও অভিযোগ করেন তিনি।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘আমাদের ’১১-১২ সেশনের সিএসই বিভাগের মেধাবী ছাত্র মোজাম্মিল হুসাইন সাইমন, যিনি আজ দীর্ঘ আট বছর ধরে জেলে। তাঁর বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ নেই। শুধু একটি জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ওপর ভিত্তি করে তাঁকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। একজন মানুষকে এমনভাবে বন্দী করে রাখা, তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো, পরিবারকে গুমের হুমকি দেওয়া মানবতাবিরোধী অপরাধ। আমরা অতি দ্রুত তাঁর মামলার পুনঃ তদন্ত করার জোর দাবি জানাচ্ছি।’
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘শিক্ষার্থী হিসেবে তাকে বিভাগে দীর্ঘদিন পেয়েছি। সে অত্যন্ত মেধাবী এবং ভালো প্রোগ্রামার ছিল। তার অপরাধ, সে একজন ভালো প্র্যাকটিসিং মুসলিম। হাসিনার বাহিনী এটা সহ্য করতে পারেনি। তাই তাকে জঙ্গি নাটক সাজিয়ে বছরের পর বছর ধরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা চাই, এই ঘটনার পুনঃ তদন্ত হোক। জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে মৃত্যুদণ্ড দেওয়া মানবতাবিরোধী অপরাধ।’

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩ ঘণ্টা আগে